
অটোমান হারেমের নারীরা (হার্ডকভার)
| লেখক: | আশরাফ উল ময়েজ |
| অনুবাদক: | আশরাফ উল ময়েজ |
| প্রকাশনী: | অন্বেষা প্রকাশন |
| বিষয়: | নারী ও শিশু বিষয়ক প্রবন্ধ |
| পৃষ্ঠা: | 206 |
| SKU: | FIBO2602080170 |
| ভাষা: | বাংলা ( Bangladesh ) |
Recently Viewed
No more recently viewed books
বাস্তবে কেমন ছিল অটোমান হারেম? কেমন ছিল এর জীবন ধারা? কেমন ছিল হারেম প্রশাসন পদ্ধতি? কেমন ছিল হারেমেন যৌনজীবন? হারেমের নারীরা আসলেই কতটুকু প্রতারিত বা প্রবঞ্চিত? কিভাবে শুরু হল ভাই হত্যার রাজনীতি? জানতে হলে আপনাকে পড়তেই হবে 'অটোমান হারেমের নারীরা'। পশ্চিমাদের কল্পনায় হারেম সুলতানের একান্তজগৎ যেখানে সুন্দরী তরুণীরা দেহশৈষ্ঠব প্রদর্শন করে সুলতানের কামনায় সারা দিতে সদাপ্রস্তত। হারেম-প্রতারনা, প্রবঞ্চনা, দাসপ্রথা, ক্ষমতার দাপট আর প্রকাশ্যে ও গোপন হত্যার রহস্যময় একজগৎ। খোজারা কিভাবে প্রাসাদে আসতেন কিংবা কিভাবে খোজা বানানো হত? তারা কি কেবলই হারেমের পাহারাদারই ছিলেন? যুদ্ধেক্ষেত্রেও খোজাদের ভূমিকা ছিল অসাধারণ। তবে হারেমের পাহারাদার কালো চামড়ার খোজা ও সাদা চামড়ার খোজাদের দ্বন্দ্ব হারেমকে করে রেখেছিল অশান্ত। নারীদের সিংহাসনে অরোহন করার নিয়ম না থাকলেও ৬০০ বছরের অধিক সময়কালের অটোমান শাসনামলের ১৩০ বছরেরও বেশি সময় ধরে পর্দার আড়াল থেকে নারীরাই শাসন করেছেন। ১৬-১৭ শতকে অটোমান রাজকীয় হারেমের সাম্রাজ্যে সিংহাসন দখলের জন্য ভাইদের মধ্যে শুরু হত সহিংস প্রতিযোগিতা, শেষ পর্যন্ত যে একজন বেঁচে থাকতেন তিনিই হতেন সুলতান।